[b]নিকোশিয়া :[/b] রাশিয়ার সামরিক বিমানগুলো এখন থেকে সাইপ্রাসের আন্দ্রেয়াস পাপেন্দ্রৌ বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ পাবে। এ বিষয়ে সাইপ্রাস সরকার রাশিয়াকে অনুমতি দিয়েছে।
শিগগিরি দু’দেশের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাসের একটি সাপ্তাহিক ম্যাগাজিন। এ ঘাঁটিটি প্যাথোসের কাছে অবস্থিত। গতকাল এ  নিয়ে সাইপ্রাসের প্রতিরক্ষামন্ত্রী ফোটিস ফোটিউ দেশটির মন্ত্রিসভায় একটি প্রস্তাব তুলেছেন। পররাষ্ট্রমন্ত্রী সমর্থিত এ প্রস্তাবে পরে সাইপ্রাসের মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।
ফলে এখন থেকে রাশিয়ার সব ধরনের বিমান জরুরি ও মানবিক প্রয়োজনে সাইপ্রাসের আন্দ্রেয়াস পাপেন্দ্রৌ বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে। তবে রাশিয়ার বিমান বাহিনী এ ঘাঁটিতে কোনোকিছু মজুদ করতে পারবে না।
এই ঘাটি ব্যবহারের সুযোগ পেলে ভূমধ্যসাগরে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী হবে।