[b]ঢাকা:[/b] রংপুর-৬ শূন্য আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
বেলা এগারটায় কমিশনের পূর্ব নির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে দেশের ৪৮টি জেলার শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছে।
এদিকে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৭টি আসনের স্থগিত নির্বাচনে বিজয়ীদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত,৫ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হন। ৮ জানুয়ারি তিনি রংপুর -৬ আসন থেকে পদত্যাগ করে গোপালগঞ্জ-৩ আসনের প্রতিনিধিত্ব করবেন বলে কমিশনে চিঠি দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
রংপুর-৬ আসনে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি
ঢাকা: রংপুর-৬ শূন্য আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৭৬ কেন্দ্রের ফলে কে এগিয়ে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত ৭৬ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৮৯ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট। ভোটের ব্যবধান ৫২ হাজার ৭৮৬।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায়।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
















