ডারবান: ডারবান টেস্ট শুরু হওয়ার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন এটিই ক্যারিয়ারের শেষ টেস্ট। সেই শেষ ম্যাচে সেঞ্চুরি করে বিদায়কে স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস।
টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির কাছ থেকে মাত্র ২২ রান দূরে ছিলেন ক্যালিস। রোববার চতুর্থ দিনে ঠিকই সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার।
এদিন ২৯৯ রান নিয়ে খেলা শুরু করে প্রোটিয়াসরা। হাতে ছিল পাঁচটি উইকেট। তবে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫০০ রান। সেই সাথে ভারতের প্রথম ইনিংসে চেয়ে ১৬৬ রানে এগিয়ে যায় তারা।
সেঞ্চুরি করা জ্যাক ক্যালিস আউট হন ভারতীয় বোলার রবীন্দ্র জাদেজার বলে। ধোনির হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩১৬ বলে ১৩টি চারে ১১৫ রান করেন ৩৮ বছর বয়সী ক্যালিস।
আগের দিনে রানের খাতা খুলতে না পারা ডেইল স্টেইন এদিন ৪৪ রান করে আউট হন। পরে ডুপ্লেসিসের সঙ্গে যোগ দেন রবিন পিটারসন। ডুপ্লেসিস ৪৩ রান করলেও মাত্র ৫২ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন পিটারসন।
তবে শেষ দুই ব্যাটসম্যান ফিলান্ডার আউট হন রানের খাতা খোলার আগে। আর শূন্য রানে অপরাজিত থাকেন মরকেল।
ভারতের বোলার রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ছয়টি উইকেট পান। আর দুটি উইকেট পান জহির খান
শ্রেণীহীন
বিদায় ম্যাচে ক্যালিসের সেঞ্চুরি, বড় সংগ্রহ দ. আফ্রিকার
ডারবান: ডারবান টেস্ট শুরু হওয়ার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন এটিই ক্যারিয়ারের শেষ টেস্ট। সেই শেষ ম্যাচে সেঞ্চুরি করে বিদায়কে স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস।





