ঢাকা: আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনকে আবারো বর্জনের আহ্বান জানালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক।

শনিবার বিকালে গুলশানে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সরকারের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানিয়ে ড. ওসমান ফারুক বলেন, নির্বাচন পাতানো হওয়ার কারণে বিদেশ থেকে কোন পর্যবেক্ষক আসছে না।