পরিবেশ দূষণ করায় সাভারে ৬টি কারখানাকে ৫ কোটি ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সোমবার ঢাকায় তলব করে শুনানি গ্রহণ শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পার্শ্ববর্তী তুরাগ নদীতে ফেলে পরিবেশ,প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে এই ৬টি কারখানা। এজন্য তাদের এই জরিমানা কারা হয়।
জরিমানা করা টাকার পরিমান ও কারখানাগুলো হলো-ঢাকা জেলার সাভার উপজেলাধীন ঢাকা ইপিজেড এলাকায় অবস্থিত জং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড (১ কোটি ৬০ লাখ টাকা),রিং সাইন টেক্সটাইল মিলস লিমিটেড (১ কোটি ৬০ লাখ টাকা),কুং কেং টেক্সটাইল (বিডি) কোংম্পানি (৩৮ লাখ টাকা),মেসার্স গ্রামীণ নিট ওয়্যার (২০ লাখ টাকা),কুইন সাউথ টেক্সটাইল মিলস (৫ লাখ টাকা)।
এছাড়া,পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পার্শ্ববর্তী তুরাগ নদীতে ফেলে পরিবেশ,প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে একই এলাকায় অবস্থিত মেসার্স শাহ শাহ ডেনিমকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর জানান, ইপিজেডের ভেতরে কারখানাসমূহের পরিবেশসম্মতভাবে পরিচালনা ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব বেপজা কর্তৃপক্ষের হলেও তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।
পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সাভারে ৬ কারখানাকে অর্থদণ্ড
পরিবেশ দূষণ করায় সাভারে ৬টি কারখানাকে ৫ কোটি ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সোমবার ঢাকায় তলব করে শুনানি গ্রহণ শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করেন





