দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সহিংসতায় আহত যশোরের চৌগাছার ফজলুর রহমান মারা গেছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে।বৃহস্পতিবার নির্বাচনের দিন আহত হওয়ার পর চিকিৎসাধীন ফজলুল রহমানকে ঢাকায় স্থানান্তর করা হয়।
চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফজলুর রহমান গুরুতর আহত হন। আহত ফজলুর রহমানকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এনিয়ে গতকাল অনুষ্ঠিত নির্বাচনে দেশ জুড়ে চলা সহিংসতায় ২ জন নিহত হয়েছে।
[b]ঢাকা,২৮ ফেব্রুয়ারি(টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নির্বাচনী সহিংসতায় আহত ফজলুর রহমান মারা গেছেন আজ
দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সহিংসতায় আহত যশোরের চৌগাছার ফজলুর রহমান মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে।বৃহস্পতিবার নির্বাচনের





