নিখোঁজ হওয়ার ৩ দিন পর সুজন হাওলাদার (৩২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দক্ষিণ চাইনপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান,রোববার একটি পরিত্যক্ত ২ তলা ভবনের একটি কক্ষ থেকে লাশের দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত সুজন উপজেলার ভাটিমভোগ গ্রামের মতিন হাওলাদারের ছেলে। পুলিশের ধারণা,জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে নিখোঁজ হয় সুজন।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ৩ দিন পর সুজন হাওলাদার (৩২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দক্ষিণ চাইনপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়





