সেন্ট মার্টিনে সমুদ্রে ঢাকার আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া ৪ ছাত্রের এখনও খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে তল্লাশি চলছে।
নিখোঁজরা হওয়া ৪ জন হলেন- উদয় মাহমুদ, শাহরিয়ার কবির নোমান, সাব্বির হাসান ও গোলাম রহিম বাপ্পি।
সোমবার সেন্ট মার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে ২ ছাত্রের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ৫ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ২ ছাত্রের লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। ৩৪ জন শিক্ষার্থীর একটি দল সোমবার দুপুর ১২টায় সেন্ট মার্টিনে যান।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]