ফেনীর দাগনভূঞায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সকালে ভোট গ্রহণের শুরু থেকেই সরকার দলীয় ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়।
তথ্য সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই ৫০টিরও বেশি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি শনিবার সকালে ভোট গ্রহণ শুরু থেকেই থেমে থেমে বিভিন্ন কেন্দ্রে চলছে ককটেল বিস্ফোরণ।
যুবলীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করে জানান, সকাল থেকে তার দলের কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা যাওয়ার চেষ্টা করেছে তাদের মারপিট করে বের করে দেওয়া হয়েছে। এতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম।
[b]ফেনী,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
ফেনীতে ভোট গ্রহণ চলছে; ককটেল বিস্ফোরণ
ফেনীর দাগনভূঞায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সকালে ভোট গ্রহণের শুরু থেকেই সরকার দলীয় ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়





