বরিশালের আগৈলঝাড়ায় একটি ডোবার মালিকানা নিয়ে শালিস বৈঠকে ২পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ আহত হয়েছে অন্তত ৩০জন।
সোমবার মধ্যে রাতে উপজেলার সেরাল গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৪জনকে শেবাচিম এবং অন্যান্যদের গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের সামসুল হুদা ওরফে শাজাহান সরদার ও ফেলান হাওলাদের মধ্যে একটি ডোবার মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে রিবোধ ছিল। ওই দিন রাতে সামসুল হুদার বাড়িতে বিরোধ মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে।
বৈঠকের চলাকলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দা,বটিসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরিফুল ইসলাম,তারিকুল ইসলাম,বাচ্চু সরদার ও চুন্নু খানকে বরিশাল শেবাচিমে ও অন্যান্যদের গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সংশ্লিষ্ঠ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বরিশালে সংঘর্ষে ৩০ জন আহত
বরিশালের আগৈলঝাড়ায় একটি ডোবার মালিকানা নিয়ে শালিস বৈঠকে ২পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ আহত হয়েছে অন্তত ৩০জন। সোমবার মধ্যে রাতে উপজেলার সেরাল গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৪জনকে শেবাচিম এবং অন্যান্যদের গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে





