সাবেক সংসদ সদস্যরা মারা গেলে সংসদের দক্ষিণ প্লাজায় তাদের জানাজার রেওয়াজ থাকলেও প্রথিতযশা সাংবাদিক এ বি এম মুসার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রথম সংসদের আওয়ামী লীগ দলীয় এই সদস্যের জানাজা না হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সংশিস্নষ্টরা জানান, কোন বর্তমান ও সাবেক সংসদ সদস্য মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে সংসদ সচিবালয়ে যোগাযোগ করা হয়। এরপর সংসদ সচিবালয় স্পিকারের অনুমতি নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায়  জানাজার আয়োজন করে। এর আগে দক্ষিণ প্লাজায় মরহুম ব্যক্তিদের প্রতি স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু সাংবাদিক এ বি এম মুসার ক্ষেত্রে তেমনটি হয়নি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের দক্ষিণপস্নাজায় সাংবাদিক মুসার জানাজা হবে বলে শোনা গেলেও এ বিষয়ে সংসদ সচিবালয়ের কোন সিদ্ধান্ত বা প্রস্তুতি ছিলো না। জানাজাও হয়নি।
এ বি এম মুসার জানাজার বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুলতান মাহমুদ বলেন, তার (মুসা) জানাজার বিষয়ে প্রয়াত সাবেক সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কেউ সংসদ সচিবালয়ে যোগাযোগ করেনি। আর উপর থেকেও (স্পিকারের দপ্তর) কেউ এ বিষয়ে কোন নির্দেশনা দেননি। এ কারণে জানাজার প্রস্তুতি নেওয়া হয়নি।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক (চলতি দায়িত্বে) এস এম মঞ্জুর বলেন, সাংবাদিক এ বি এম মুসা একজন সাবেক সংসদ সদস্য। তার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক বিবৃতি সংসদ সচিবালয় থেকে পাঠানো হয়। কিন্তু জানাজার বিষয়ে গণসংযোগ শাখাকে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]