আরিফ হোসেন নামে কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম পিপিএম বলেছেন, নিহত আরিফ এলাকায় হেরোইন সেবী এবং চোর হিসেবে পরিচিত। এর আগে মাদক সেবনের কারণে তার মা তাকে পুলিশে সোপর্দ করে জেলহাজতে পাঠায়। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে আসে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]