মাদারীপুরের কালকিনি উপজেলায় ১০টি বসতঘর ভাঙচুর করেছে চেয়ারম্যানের সমর্থকরা। জানা গেছে, সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদারকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এ ভাংচুর করা হয়।
শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ মাইজপাড়া গ্রামে জমি-জমা নিয়ে আক্কাস মাতুব্বর ও তার ভাই আকফাত মাতুব্বরের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে শুক্রবার রাতে এলাকার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মীমাংসায় বসেন। কিন্তু রায় নিয়ে বিতর্ক দেখা দেয়ায় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক চেয়ারম্যানকে লাঞ্ছিত করে।
তারা আরো জানান, এই ঘটনায় শনিবার সকালে চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাসিদা আক্তার, সোনামুদ্দি মাতুব্বর, হাকিম ফকির, আব্বাস ফকির, আ. হক ফকির, সামচু ফকিরের ঘরসহ ১০টি বসতঘর ভাঙচুর করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে কালকিনি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা আইনগত সহযোগিতা চাইলে অবশ্যই করবো।
ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার বলেন, সালিশ বৈঠকের ঘটনায় কিছু লোক সেখানে যায় ঠিকই, তবে লুটপাট করেনি।
[b]মাদারীপুর, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মাদারীপুরে ১০ বসতঘরে ভাঙচুর
মাদারীপুরের কালকিনি উপজেলায় ১০টি বসতঘর ভাঙচুর করেছে চেয়ারম্যানের সমর্থকরা। জানা গেছে, সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদারকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এ ভাংচুর করা





