আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সকল মসজিদ, মন্দির,গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মগ্রন্থ থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আলোচনা ও দোয়া- দুরুদ করার অনুরোধ জানিয়েছেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন।
সোমবার দুপুরে দুদক মিডিয়া সেন্টারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ সবাই মিলে গড়ব দেশ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ’।
মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বলেন, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। ২১ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ‘সততা সংঘ’ এসব কর্মসূচিতে অংশ নেবে।
তিনি বলেন, ২৬ মার্চ সকাল সাড়ে ৮ টায় দুদকের চেয়ারম্যান মো. ঊদিউজ্জামান দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্ধোধন করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌদ্ধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১২ টায় দুদক মিডিয়া সেন্টারে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শণী হবে। ২৭ মার্চ দুপুর আড়াইটায় দুদক কার্যালয়ে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৪ বিজয়ী সাংবাদিকদের পুরস্কার দেয়া হবে। ২৮ মার্চ বাদ জুমা  মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ আলোচনা এবং দোয়া অনুষ্ঠান। ২৯ মার্চ বিকেল ৩ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা এবং দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হবে।
৩০ মার্চ দুদক কার্যালয় এলাকায় র‌্যালী ও মানব বন্ধন। ৩১ মার্চ শিল্পকলা একাডেমিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। ৩১ মার্চ দুদক কার্যালয়ে ‘রাজনৈতিক ঐক্য ও জবাব দিহিতামূলক প্রশাসন, দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা,একে ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]