[b]ঢাকা: [/b]রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ পরিচালনা করছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এদিকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে বিএনপির আয়োজনে সোহরাওয়ার্দীর গণসমাবেশ। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সমাবেশে।
বেলা সোয়া ১২টার দিকে সমবেশস্থলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আসেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এবং বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক।
গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে দু’টায় শুরু হবে বলে দলীয় সূত্রে জানা যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর ৩টায় গণসমাবেশ স্থলে আসবেন।
এ সমাবেশ পুলিশি শর্তে জোটগতভাবে নয়, এককভাবেই করবে বিএনপি।
রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এই গণসমাবেশের অনুমতি দেয় ।
ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহামন হাবিব, নির্বাহী কমিটির সদস্য এবি এম মোশাররফ হোসেন সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ১৮ দলীয় জোটের ব্যানারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করায় তাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
এছাড়া সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
জানাগেছে, সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে মোট ১২টি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর অন্যতম হচ্ছে- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে সমাবেশে রাখা যাবে না।
শ্রেণীহীন
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশ শুরু
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ পরিচালনা করছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।





