[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং গৃহায়ণ, গণপূর্ত ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গৃহবন্দি নন। তিনি স্বাভাবিক কাজকর্ম করছেন এবং বিদেশী রাষ্ট্রদূতদের সাথে নিয়মিত বৈঠকও করছেন।
শনিবার সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীকাল ৫ জানুয়ারি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই বলে মন্তব্য করেন তিনি।
তোফায়েল আরো বলেন, খালেদা জিয়ার দুর্নীতিবাজ পলাতক পুত্র তারেক রহমান গণতান্ত্রিক সরকার সম্পর্কে মিথ্যাচার করে ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচন বানচাল করতে জঙ্গিদের উস্কানী দিচ্ছে।
বিরোধী দলীয় নেত্রী সরকার পতনের চেষ্টা চালিয়েছেন, গণঅভ্যূথান করতে চেয়েছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্তা নেই বলে মন্তব্য করেন তিনি।
দেশবাসীর উদ্দেশ্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, আগামীকালের নির্বাচন শতভাগ সফল হবে। আরেক বার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। স্বত্ব:স্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর, বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
শ্রেণীহীন
খালেদা জিয়া গৃহবন্দি নন: আওয়ামী লীগ
ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,খালেদা জিয়া গৃহবন্দি নন। গৃহবন্দি হলে তিনি গণমাধ্যমকে প্রতিদিন কিভাবে একটি করে বিবৃতি দিচ্ছেন?





