[b]ইন্দোনেশিয়া:[/b]ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ অব্যাহত থাকায় ২৫ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আজ রোববার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা ত্রি বুধিয়াত্রো জানান,পশ্চিম সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাঙ থেকে শনিবার বেশ কয়েকবার ছাই ও লাভার উদগীরণ ঘটে। ফলে এ পর্যন্ত ২৫ হাজার ৫শ’ ১৬ জন তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
এদিকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্বতের ৭ কিলোমিটার এলাকায় বসবাসকারীদের জরুরি ভিত্তিতে সরে আসার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য,ইন্দোনেশিয়ায় ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে মাউন্ট সিনাবাঙ অন্যতম। এটি ২০১০ সালের আগ পর্যন্ত প্রায় ৪শ’ বছর সুপ্ত ছিল। গত বছর সেপ্টেম্বরে পুনরায় এতে অগ্ন্যৎপাত ঘটে।