শরীয়তপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও ১জন গুরুতর আহত হয়। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নছিমনের আহত শ্রমিক সোহান জানান,সোমবার সকালে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে ইটভর্তি করে নছিমন চালক দেলোয়ার হোসেন সাজানপুর যাচ্ছিল।
বুড়িরহাটের লাঙ্গলভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পিঁয়াজ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-১১-৪৭৩২) নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমন চালক দেলোয়ার ও ছেলে কামরুল ইসলাম বাবু (১২ ) রাস্তার উপর ছিটকে পড়ে।
এ সময় ঘাতক ট্রাকটি বাবা-ছেলেকে চাপা দিলে ২জনই মারা যান। নছিমনে থাকা অপর শ্রমিক সোহান গুরুতর আহত হয়। সোহানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং থানার এসআই এমারত হোসেন বলেন,স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোহাম্মদ হোসেনকে আটক করে পালং মডেল থানা সাংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজচবিডি.কম) // কেএইচ
[/b]