ফেনীর সোনাগাজীতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে যুবলীগ কর্মী দুলাল হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় শরীফ ও আজাদ নামে আরো দু’জন আহত হয়েছেন।
শনিবার ভোরে আহম্মেদপুর গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে বোমা তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ এ ঘটনা ঘটে। পরে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান।
রোববার সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য এ বোমোগুলো তৈরি করা হচ্ছিলো বলে ধারণা করছে এলাকাবাসী।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, বিস্ফোরণে আহত ৩ জনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ১০টায় একজন মারা যায়। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সোনাগাজী থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[b]ফেনী, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]