চট্টগ্রামে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়।
বুধবার রাতে তাদের আটক করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম জানান, উপজেলার সাধনপুর, বৈলছড়ি, পুঁইছড়িসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
লোহাগাড় থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, রাতে অভিযান চালিয়ে পুটিবিলা ইউনিয়নের জামায়াতের নেতা জাকির হোসেনসহ ৩ জনকে আটক করা হয়েছে।
এদিকে সাতকানিয়া থানার ওসি মো. খালিদ হোসেন জানান, রাতে অভিযান চালিয়ে দুই শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন ভাঙচুর মামলার আসামি।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক
চট্টগ্রামে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়। বুধবার রাতে তাদের আটক





