কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও বেশির ভাগ ক্ষেত্রে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বলেছেন,অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশের মোট আটটি জেলার ১৩টি উপজেলার ২৬টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে,তাহলে ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হতে পারে।
আবদুল মোবারক বলেন, স্থগিত ভোটকেন্দ্রের হিসাব সর্বশেষ নয়। এই সংখ্যা কমবে না। তবে বাড়তে পারে।
অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আরও বলেন,জীবন্ত লোকের শরীরে চুলকানি হতে পারে,মৃত লোকের নয়। উপজেলা নির্বাচন দল বা মার্কাভিত্তিক নয়। দেশে রাজনৈতিক দল আছে। পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব থাকে। এ কারণে কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে সেসব জায়গার সংখ্যা কম।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]