অবশেষে শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখায় কর্মরত টাইপিষ্ট-কাম ষ্ট্রেনো গ্রাফার মিসেস আসমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নতি এবং অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান দুদকের সমন্বীত ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. বেনজির আহমেদকে এই বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত বছর ২১ জানুয়ারি শিক্ষা অধিদফতরের কর্মচারী মিসেস আসমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নতি এবং অবৈধ সম্পদের দুদকে জমা হয়। ওই অভিযোগ চলতি বছর ১৯ মার্চ যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
জানা যায়, শিগগিরই দুদক ওই মহিলা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ হচ্ছে। আর ওই মহিলা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সম্পদ বিবরণীও চাইতে পারে দুদক কর্মকর্তারা।
[b]ঢাকা, একে, ১৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
এবার মহিলা কর্মচারীর বিরুদ্ধে দুদক
অবশেষে শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখায় কর্মরত টাইপিষ্ট-কাম ষ্ট্রেনো গ্রাফার মিসেস আসমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নতি এবং অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন





