ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের স্বাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারী পর্যন্ত।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অফিসে এই সাক্ষাৎকার নেয়া হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেয়া এক ভর্তি বিজ্ঞপ্তিত থেকে এ তথ্য জানানো হয়।

যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নির্ধারিত তারিখে তাদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল গ্রেডশীট এবং ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা সাবজেক্ট চয়েস ফরমের ডাউনলোডকৃত কপি সঙ্গে নিয়ে আসতে হবে।