আইইউটি ক্যাম্পাস পরিদর্শনকালে অল্পের জন্য লিফট দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মহাসচিব আইয়াদ আমিন মাদানি। গাজীপুর নগরীর বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রকোটল দায়িত্বে থাকা গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার আকস্মিকতায় ওআইসি মহাসচিব কিছুটা হতচকিত হয়ে গিয়েছিলেন। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওআইসি মহাসচিব বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর অ্যাকাডেমিক ভবনের উপরে উঠতে লিফটে চড়েন। লিফটে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠলে বিপদ সংকেত বাজে। কিন্তু এরপরও কেউ নামেনি। এ অবস্থায়ই লিফট চালু করা হয়। এক পর্যায়ে মাঝ পথে লিফটটি আটকে যায়। এ সময় লিফটে অবস্থানরত ওআইসি মহাসচিবসহ সকলেই হৈ চৈ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত সহকারী পুলিশ সুপার হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে লিফটের দরজা খোলেন।
[b]গাজীপুর, ১১মার্চ(টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]