রাজশাহীর বাঘায় আগুনে ১৫টি ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর ডইরীতলা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলার নারায়ণপুর ডইরীতলা গ্রামের হামিদুলের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হাসমত আলী,চান্দু,ঘোগর প্রাং,কাদের আলী,বুলু,প্রতিক,টুটুল,লিটন,হাবলের ঘরসহ প্রায় ১৫টি ঘর আগুনে পুড়ে যায়।
এদিকে হামিদুল,কাদের ও প্রতিকের ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা পুড়ে গেছে বলে দাবি করেন তারা। তারা আরো দাবি করেন,আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্থ লিটন ও টুটুল অভিযোগ করে বলেন,আগুন লাগার সাথে সাথেই ফায়ার স্টেশনে খবর দেয়া হলেও তারা অনেক দেরিতে আসে। ঠিক সময়ে আসলে হয়তো অনেক বাড়ি আগুন থেকে রক্ষা পেত। লালপুর ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থলে আসার আগেই বাড়িঘর আগুনে পুড়ে যায়।
তবে আশপাশের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রক দল।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]