রাজবাড়িতে আরকান্দি একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
আজ সোমবার ভোরে বালিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা রাজকুমার জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাজবাড়ি ও পাংশার দুটি ফায়ার সার্ভিস ইউনিট ওই বাজারের ব্যাবসায়ী ও জনতার সহায়তায় প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে আরকান্দি বাজারের কাপড়, হার্ডওয়ার ও ফার্নিচারের ছয়টি দোকান পুড়ে যায়। এতে ফায়ার সার্ভিসের রির্পোটে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা হলেও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান, তাদের নগদ টাকাসহ এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজবাড়িতে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি
রাজবাড়িতে আরকান্দি একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আজ সোমবার ভোরে বালিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে। রাজবাড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা রাজকুমার





