সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হুমায়ুন কবীর (২২) নামে এক জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১২টায় জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হুমায়ুন কবীর ক্ষেত্রপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টায় ক্ষেত্রপাড়া গ্রামের কপোতাক্ষ পাড়ে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ২/৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৭ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হুমায়ুন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জজ মিয়া হত্যাসহ একাধিক মামলার আসামি বলে ওসির দাবি।
[b]সাতক্ষীরা,১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
পুলিশের গুলিতে সাতক্ষীরায় জামায়াত কর্মী আহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হুমায়ুন কবীর (২২) নামে এক জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১২টায় জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হুমায়ুন কবীর ক্ষেত্রপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
















