বরিশালের আগৈলঝড়া উপজেলায় ভোট কারচুপির অভিযোগ বিএনপি সমর্থিত প্রার্থী এসএম আফজাল হোসেনসহ ৪ প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এছাড়াও আগামীকাল সোমবার উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছেন স্থানীয় বিএনপি।
বরিশাল আগৈলঝাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন, আওয়ামী লীগের বিদোহী প্রার্থী যতিন্দ্রনাথ মিন্ত্রী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল নবী ভাট্টি ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন খান এ অভিযোগ করেন।
রোববার সকালে বরিশাল আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতিন্দ্রনাথ মিস্ত্রি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল নবী ভাট্টি ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন খান। তারাও একই অভিযোগ করেন।
[b]বরিশাল, ২৩ মার্চ, (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]