দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধির বিধান করে আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৪ সংসদে পাস করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ অধীবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করেন।
এর আগে গতকাল এ বিলের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করা হয়।
গত ৩০ মার্চ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনটি চলতি বছরের ৮ এপ্রিল থেকে ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ রাখার বিধান করা হয়েছে।
২০০২ সালে ২ বছরের জন্য এ আইনটি প্রথম পাস করা হয়। এরপর ২০০৪ সালে আরও ২ বছর এবং সর্বশেষ ২০১২ সালে এর মেয়াদ আর ২ বছর এবং ২০০৬ সালে আরো ২ বছর বৃদ্ধি করা হয়।
সর্বশেষ বৃদ্ধি অনুযায়ী এই আইনের মেয়াদ আগামী ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ বিল পাসের মাধ্যমে এর মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সংসদে 'দ্রুত বিচার আইন' বিল পাস
দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধির বিধান করে আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৪ সংসদে পাস করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ অধীবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করেন।
সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও প্রতিনিধি রাখার চিন্তাভাবনা চলছে : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংসদ প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা ও সংস্কারকাজের নির্দেশ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সমাধানে সংসদে ভূমিকা রাখার আশ্বাস বিরোধীদলীয় নেতার
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ডের নেতৃবৃন্দ।
সংসদের বিরোধীদলীয় নেতা বিভিন্ন সমস্যা সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার।
















