চট্টগ্রামের সাতকানিয়ার লোহাগাড়া আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে সিরাত মাহফিলে অবরুদ্ধ,জুতা নিক্ষেপ এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটানায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে নগরীর বিভন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
লোহাগাড় থানার ওসি শাহজাহান কবির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এমপিকে নাজেহাল করা এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
গতকাল রাতে লোহাগাড়ায় ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিলে আসেন সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। তিনি মঞ্চে উঠলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা এবং ইটপাটকেল ছুঁড়ে। এ সময় এমপিকে প্রায় তিন ঘন্টার মত অবরুদ্ধ করে রাখা হয়।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]