জাতীয়াবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম (১৮) খুন হয়েছেন। সোহান ইসলাম সিলেটের মদন মোহন কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র।
রোববার বিকেলে সিলেটের জিন্দাবাজার স্কুল থেকে ছোটবোনকে নিয়ে বাসায় ফেরার সময় শানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সোহানের বাবা তাজুল ইসলাম জানান, জিন্দাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ছোট বোন নুশরাত জাহান স্বর্ণাকে নিয়ে খুলিয়াপাড়স্থ বাসায় ফিরছিল সোহান।
প্রত্যক্ষদর্শী ও নিহতে পরিবার সূত্র জানায়, লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর ১৫ থেকে ২০ জন  সোহানের গতিরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেন ও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল জানান, ঘটনার পরই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে দু’জনকে আটক করা হয়েছে। থানায় এজাহার পেলে পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাবে।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]