আবারও কোরাম সংকটে পড়েছে সংসদের চলতি অধিবেশন। ১০ম সংসদের প্রথম থেকেই প্রায় প্রতিদিনই কোরাম সংকটের কারণে অধিবেশন শুরু হতে অপেক্ষা করতে হচ্ছে। প্রধানত কার্যদিবসের শুরু অথবা মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু সময়ই পড়তে হচ্ছে কোরাম সংকট।
সংসদীয় বিধি অনুযায়ী সংসদে কোরাম পূর্ণ হতে কমপক্ষে ৬০ জন সদস্যকে অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে হয়।
কার্য উপদেষ্টা কমিটির সিন্ধান্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন প্রতিদিন বিকাল ৫ টায় শুরু হওয়ার কথা। কিন্তু শুরু হচ্ছে ২০ থেকে ২৫ মিনিট পরে। রোববার সংসদের ১৮তম কার্যদিবস শুরু হয় বিকাল ৫টা ১৮ মিনিটে।
বিকাল পৌনে ৫ টায় সংসদের ঘণ্টা বাজতে থাকে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাগরিবের বিরতি ঘোষণা করেন স্পিকার। সন্ধ্যা সাড়ে ৬ টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭ টায় শুরু হয়।
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর
শ্রেণীহীন
কোরাম সংকটের কবলে সংসদ