বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। শনিবার রাত ৩টায় উপজেলার রহমতপুরের রামপট্টি বিমানবন্দর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক গৌরনদীর বাসিন্দা রুস্তম আলী (৩৫) ও সুপারভাইজার ইয়াজমুল (৩০)।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি শাহেদুজ্জামান জানান, রাতে মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশালের গলাচিপা যাচ্ছিল। পথে বিমানবন্দর মোড়ে চাকা পাংচার হয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এসময় আহত হন ১০ যাত্রী।
[b]বরিশাল, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]