বাংলা বর্ষবরণ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েকটি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে। সোমবার ভোর ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। পাশপাশি রাজধানীর ৬ রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যেসব রুটে যান চলাচল বন্ধ থাকবে: বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং,পিজি ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং হয়ে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত। রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং হয়ে মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত। নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং,পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং এবং বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং।
এসব সড়কের পরিবর্তে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে। এছাড়াও রমনা বটমূল,সোহরাওয়ার্দী উদ্যান,শিশুপার্ক,চারুকলা ইন্সটিটিউট,ঢাকা বিশ্ববিদ্যালয়,বাংলা একাডেমী,দোয়েল চত্বর,শিশু একাডেমী,হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় যানবাহন নিয়ন্ত্রিত থাকবে।
এলাকায় প্রচুর জনসমাগম হবে বিধায় ওইসব এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নববর্ষের দিন ভোর ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত নিম্নোক্ত বিকল্প ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে।
বিকল্প রুট : মিরপুর হতে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্থান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সে সব গাড়ি সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে। অথবা হোটেল সোনারগাঁও থেকে সোজা গিয়ে বাংলামোটর থেকে বামে মোড় নিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে গন্তব্যে যাতায়াত করবে।
মোহাম্মদপুর হতে যে সব বাস রুটের গাড়ি মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সে সব রুটের গাড়ি মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্য যাতায়াত করবে।
টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে,সে সব রুটের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণী বামে মোড় নিয়ে বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাতায়াত করবে।
ধামরাই,মানিকগঞ্জ,গাবতলী হতে যে সব বাস রুটের গাড়ি গুলিস্থান,ফুলবাড়িয়া যাতায়াত করে,সে সব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব হয়ে সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং সোজা আজিমপুর বেবী আইসক্রীম মোড় দিয়ে সোজা গোরশাহ্ মাজার বামে মোড় নিয়ে ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাতায়াত করবে।
বর্ষবরণ অনুষ্ঠানে যানবাহন পার্কিংয়ের স্থান: টিএন্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়িসমূহ)। কার্জন হল থেকে আব্দুল গণি রোড (দক্ষিণ দিকের গাড়িসমূহ)। কার্জন হল থেকে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)। মৎসভবন থেকে সেগুনবাগিচা (পূর্ব দিকের গাড়িসমূহ)। বেইলী রোড (ভিআইপি গাড়ী পার্কিং)। কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিকের গাড়িসমূহ)। মিন্টো রোড (মিডিয়া গাড়ি পার্কিং)।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
নববর্ষে রাজধানীর ৬ রুটে যানবাহন চলবে না
বাংলা বর্ষবরণ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েকটি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে। সোমবার ভোর ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। পাশপাশি রাজধানীর ৬ রুটে যানবাহন চলাচল
হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নববর্ষের বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
নতুন আশার আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে ১৪৩৩ আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—এই চিরন্তন আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে আগামীকাল সোমবার সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বর্ষপরিক্রমায় চৈত্র সংক্রান্তির শেষ সূর্যাস্তের সাথে সাথেই বিদায় নেবে ১৪৩২ বঙ্গাব্দ, আর ভোরের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে নতুন বছর ১৪৩৩।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
















