[b]ঢাকা:[/b] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে জনসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা।
দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিও নিয়েছে দলটি।এর মধ্যে রয়েছে ভোর সাড়ে ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়,বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
এছাড়া সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
এর আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল। আচরণবিধি লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কা থেকে ওই জনসভা বাতিল করা হয়।
শ্রেণীহীন
রাজধানীতে অওয়ামী লীগের জনসভা
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে জনসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা।





