মেহেরপুর শহরের বড়বাজারে জোসনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
একই সঙ্গে পাশের গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের একটি কারখানাও পুড়ে গেছে।
জোসনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মফিজুল ইসলাম জানান, ফ্যাক্টরির কর্মচারীরা ভোর সাড়ে চারটার দিকে ফ্যাক্টরির ভেতরে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ফ্যাক্টরিতে, পাশের দুইটি বাড়ি এবং গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় জোসনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ফ্রিজ, জেনারেটরসহ সব মালামাল।
বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু জানান, সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
[b]মেহেরপুর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি) // এসএইচ[/b]
শ্রেণীহীন
মেহেরপুরে ফ্যাক্টরিতে আগুনে অর্ধকোটি টাকা ক্ষতি
মেহেরপুর শহরের বড়বাজারে জোসনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন





