চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় বোমা হামলায় আজু গ্রুপের প্রধান আজিজুর রহমান আজু নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলা হয়েছে বলে জানা গেছে।
রোববার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আজু রামচন্দ্রপুর ডিহিরমাঠ গ্রামের  লাল মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এলাকাবাসী জানান, বেলা ১২ টার দিকে রামচন্দ্রপুর হাটের একটি চায়ের স্টলে চা পান করার সময় কয়েকজন সন্ত্রাসী আজিজুর রহমানকে ঘিরে ফেলে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে ককটেলের আঘাতে তার মাথা ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মদ জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিএনপি সমর্থক কালাম গ্রুপের সাথে আওয়ামী লীগ সমর্থক আজু গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এরই সূত্র ধরে এই ঘটনা  ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]