মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনারা নিজেদের সম্ভ্রম হারিয়েছেন কিন্তু রাজাকারে নাম লিখাননি। এ জন্য তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে বীরাঙ্গনাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ৪৩ বছর উদযাপন উপলক্ষে বীরাঙ্গনাদের এ সংবর্ধনা দেয়া হলো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনারা সম্ভ্রম হারিয়েও পাকিস্তানি হানাদারদের কাছে মাথা নত করেননি। দেশকে ভালবেসে জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
খালেদা জিয়াকে জঙ্গিবাদের জননী আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন,তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন। জঙ্গিবাদ দমন করতে হলে খালেদাকে আগে দেশ থেকে বিতাড়িত করতে হবে। যতদিন তিনি এসব ছাড়বেন না ততদিন তার সঙ্গে কোনো আলোচনা নয়।
তিনি বলেন,যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতেই হবে। যতদিনই লাগুক তা সম্পন্ন করা হবে। যে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেও এ জাতীয় অপরাধ করেন তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। তা না হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনে। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার আহ্বান ইনুর
মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনারা নিজেদের সম্ভ্রম হারিয়েছেন কিন্তু রাজাকারে নাম লিখাননি। এ জন্য তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু





