[b]ঢাকা:[/b] বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হচ্ছেনা।
আজ বৃহস্পতিবার রাতে ৮টায় প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার যেসব সাংবাদিক বিএনপি বিটের সংবাদ সংগ্রহ করেন তাদের সঙ্গে এ মতবিনিময়ের কথা ছিল।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা জানান অনিবার্য কারণ বশত এ মতবিনিময় স্থগিত করা হয়েছে।
গতকাল ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বেগম জিয়ার সঙ্গে মতবিনিময় করেন।
গত ৫ই জানুয়ারি প্রধান বিরোধী জোটের বয়কটের মধ্যেই ১০ম জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে থেকেই বেগম জিয়া তার গুলশানের বাসভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন। তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বেশ কয়েকজন বিএনপি নেতা গ্রেফতার হয়েছেন। ফিরিয়ে দেয়া হয়েছে আইনজীবীসহ অনেক নেতাকে।
শ্রেণীহীন
খালেদার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হচ্ছে না
ঢাকা: বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হচ্ছেনা। আজ বৃহস্পতিবার রাতে ৮টায় প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার যেসব সাংবাদিক বিএনপি বিটের সংবাদ সংগ্রহ করেন তাদের সঙ্গে এ মতবিনিময়ের কথা ছিল।





