যশোরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযান শুরু হয়। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নিচ্ছেন।
জানা গেছে, যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে হাফিজুর রহমান নামে এক জুটমিল শ্রমিককে। দিনদুপুরে গুলি করে মানুষ মেরে ফেলার ঘটনায় জনমনে যাতে উদ্বেগ সৃষ্টি না হয় সে জন্য তাৎক্ষণিক এ পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।
যশোর পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, মাদক ব্যবসায়ীদের ধরতে এ অভিযান শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু হয়েছে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
যশোরে যৌথবাহিনীর অভিযান
যশোরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযান শুরু হয়। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নিচ্ছেন। জানা গেছে, যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে হাফিজুর রহমান নামে এক জুটমিল শ্রমিককে





