নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিকুঞ্জ সরকার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে বনপাড়ামুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। আহতদের উদ্ধার করে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে বনপাড়ার একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত-আহতদের পরিচয় জানা যায়নি।
[b]নাটোর, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আশঙ্কাজনক ২