হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশনের কাছে আখাউড়াগামী কুশিয়ারা ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক(১৮) মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি।
শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
[b]হবিগঞ্জ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]