রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদকসহ দু’জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। রাত সাড়ে ৯ টার দিকে তালাইমারী থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন রাবি শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবির কর্মী শহিদ। তবে শিবিরের ওই নেতাদের আটকের বিষয়টি অস্বীকার করেছে মতিহার থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আফজাল হোসেন একটি মটরসাইকেলে করে শহর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। তিনি তালাইমারী এলাকায় পৌছলে সেখানে অবস্থান করা পুলিশের একটি দল মটরসাইকেলসহ তাকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়।
শিবিরের ওই নেতার নামে হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর থানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মতিহার থানার গেট বন্ধ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
রাবি শিবিরের প্রচার সম্পাদক লাবিব আব্দুল্লাহ আটকের বিষয়ের ব্যাপারে জানান,বিশ্ববিদ্যালয় শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবির কর্মী শহিদকে পুলিশ আটক রাতে তালাইমারী থেকে আটক করেছে।
এ বিষয়ে,মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,শিবিরের কাউকে থানায় আটক রাখা হয়নি। তালাইমারী থেকে আফজালসহ দু’শিবির নেতাকে আটকের বিষয়টিও অস্বীকার করেন তিনি।
[b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]
রাবি শিবিরের ক্রীড়া সম্পাদকসহ দু’জন আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদকসহ দু’জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। রাত সাড়ে ৯ টার দিকে তালাইমারী থেকে তাদের আটক করা হয়।
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















