১০৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৪টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৭৮হাজার ২৩২ ভোট পেয়ে জয়ের পথে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন বকুল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৩৯ ভোট।
পীরগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩০ হাজার ১৫৩ এবং নারী এক লাখ ৩২ হাজার ৫৮২ জন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এই উপজেলায় জাতীয় সংসদের উপ-নির্বাচন গত ২০ ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার ড. শিরীন শারমিন নির্বাচিত হওয়ায় ২০ ফেব্রুয়ারি এই নির্বাচন হয়নি।
কিন্তু নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জাতীয় নির্বাচনের আগে বা পরে নির্বাচন হওয়ার নিয়ম না থাকায় প্রথম দফায় এই উপজেলা [b]নির্বাচন ১৯ ফেব্রুয়ারি না হয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
১০৪ কেন্দ্রের ফলাফল: বিএনপি ৭৮২৩২, আ.লীগ ৬৯৪৩৯
১০৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৪টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৭৮হাজার ২৩২ ভোট পেয়ে জয়ের পথে এগিয়ে আছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন বকুল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৩৯ ভোট।





