বান্দরবানে রাস্তায় ব্যারিকেট দিয়ে তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে রামু-বাইশারী সড়কের ব্যংডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন-বাইশারী কৃষি ব্যাংকের ক্যাশিয়ার জিতেন্দ্র মারামা ও মো. সেলিম। বাকি একজনের নাম জানা যায়নি।
পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই