সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে শিবির সভাপতি আসাদুজ্জামান শাফি ও সেক্রেটারি সাদিক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে শিবির।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের ভেতরে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আহতদের মধ্যে ছাত্রলীগের মাহমদু ও সোহেলর নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিবিরের নেতাকর্মীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
[b]সিলেট, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সিলেট পলিটেকনিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১৩
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।





