নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে বাধা নেই। নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৯ মে এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]