হবিগঞ্জ চুনারুঘাট সাতছড়ির সংরক্ষিত বনাঞ্চলে আরও দুইটি বাঙ্কারের সন্ধান পেয়েছে র‌্যাব। একই সাথে সেখান থেকে
আজও (বুধবার) বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
আজ উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি মেশিন গান, ৯টি রকেট লাঞ্চার, সহস্রাধিক রাইফেলের গুলি এবং ১৯ বাক্স মেশিনগানের গুলি।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।
র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) এএসপি সানা শামিনুর রহমান আজকের উদ্ধার অভিযানের কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সাতছড়ির গভীর অরণ্যে রোববার রাত থেকে অভিযান শুরু করে র‌্যাব-৯ এর সদস্যরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত র‌্যাব সদস্যরা ওই অরণ্য থেকে দুই শতাধিক রকেট লাঞ্চার, শেল, লঞ্চারের চার্জার ও বিস্ফোরকসহ বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান শিথিল করা হয়েছিল। বুধবার থেকে আবারো অভিযান শুরু হয়। এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে র‌্যাব।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]