শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ২০০ গ্রাম সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে দুবাই থেকে আসা এফজেড ০৫৮৩ ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬২টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক দুই যাত্রী হচ্ছেন- মো. দুলাল (পাসপোর্ট নং W 0900324) এবং শহিদুর রহমান (পাসপোর্ট নং V0783847)।
গোয়েন্দা ও শুল্ক বিভাগের ডেপুটি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ২০০ গ্রাম সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে দুবাই থেকে আসা এফজেড ০৫৮৩ ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬২টি সোনার বার উদ্ধার করা হয়।





