অপহৃত কৃষি ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় কক্সবাজারের ঈদগড়ের ব্যাংক ডুবা পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
রামুর সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ঈদগড় এলাকা থেকে অপহরণ হওয়ার ২২ ঘণ্টা পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। উদ্ধারের সময় তাদের হাত-পা বাঁধা ছিল। তাদের রামু থানায় নিয়ে আসা হয়েছে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]